কান্নায় ভেঙে পড়লেন দীপিকা
কান্নায় ভেঙে পড়লেন দীপিকা

কান্নায় ভেঙে পড়লেন দীপিকা

বিডি নিউজ ৬৪: ডিপ্রেশন নিয়ে আগেই মুখ খুলেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার আবার পুরনো সেই দিনের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।

গতকাল সোমবার ন্যাশনাল পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেন দোবারা পুছোর উদ্বোধনে গিয়েছিলেন দীপিকা। সেখানেই ডিপ্রেশন সম্পর্কে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, ”দুই বছর আগে আমার পরিবার আমাকে দেখতে এসেছিল। ওরা যখন বাড়ি যাবে, আমি আমার ঘরে একা ছিলাম। খুব গুটিয়ে গিয়েছিলাম আমি। আমার মা তখন ঘরে ঢোকেন। সব ঠিক আছে কিনা জিজ্ঞাসা করেন। আমি হ্যাঁ বলি। উনি আবার আমাকে জিজ্ঞাসা করেন, কাজ বা অন্য কিছু কি আছে যার জন্য আমি এত চিন্তিত? আমি না বলি। তা সত্ত্বেও উনি বারবার আমাকে জিজ্ঞাসা করতে থাকেন। শেষে আমি আর থাকতে পারিনি। কান্নায় ভেঙে পড়ি।”

অনুষ্ঠানে এ কথা বলতে বলতেও কেঁদে ফেলেন দীপিকা। সে সময় পাশে থাকার জন্য তিনি মাকে ধন্যবাদ জানান। বলেন, ”আমি আমার মাকে বলতে চাই, তুমি যদি না থাকতে, আমিও এখানে থাকতাম না। সব সময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমার বোন, বাবা আর আমার বন্ধুদেরও অনেক ধন্যবাদ।”

দীপিকা আগেও তার ডিপ্রেশন নিয়ে মুখ খুলেছিলেন। বলেছিলেন, ২০১৩ সালে একের পর এক হিট ছবি করেছেন দীপিকা। ২০১৪র গোড়ার দিকে তার জন্য স্বীকৃতিও পেয়েছিলেন। ওই পর্যন্ত ঠিক ছিল। সমস্যা শুরু হয় তারপর। বলেন, ধীরে ধীরে পরিস্থিতি এমন হলো যে, কখনও ভালো অনুভব করেন, তো কখনও খারাপ। আশপাশে মানুষ থাকলে মাঝে-মধ্যে ভালো লাগত, আবার কখনও কখনও খারাপ লাগত। প্রায় নাকি তিনি ঘুম থেকে ওঠার পর খুব ক্লান্তি অনুভব করতেন। দিনের পর দিন বিছানায় শুয়ে ঘুমিয়ে থাকা ছাড়া কিছুই করতে ইচ্ছে করত না। ডিপ্রেশন থেকে বেরোতে ব্যাডমিন্টনও খেলতেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *