“ফের জেমস বন্ড চরিত্রে অভিনয়ের চেয়ে বরং কবজি কেটে ফেলব”, কেন বলেছিলেন ড্যানিয়েল ক্রেইগ?
“ফের জেমস বন্ড চরিত্রে অভিনয়ের চেয়ে বরং কবজি কেটে ফেলব”, কেন বলেছিলেন ড্যানিয়েল ক্রেইগ?

“ফের জেমস বন্ড চরিত্রে অভিনয়ের চেয়ে বরং কবজি কেটে ফেলব”, কেন বলেছিলেন ড্যানিয়েল ক্রেইগ?

বিডি নিউজ ৬৪: গত নভেম্বরে জেমস বন্ড সিরিজের সর্বশেষ সিনেমা “স্পেকটার” এর মুক্তির পর থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়ছিল যে, ড্যানিয়েল ক্রেইগ হয়তো আর কখনো বন্ড চরিত্রে অভিনয় করবেন না।
“স্পেকটার” এর মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করার সময় এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে ক্রেইগ বলেছিলেন, “আমি বরং এই গ্লাসটি ভেঙ্গে তা দিয়ে আমার হাতের কবজি কেটে ফেলব” কিন্তু জেমস বন্ড চরিত্রে আর কখনো অভিনয় করব না।”
এরপর থেকেই বিভিন্ন প্রতিবেদনে খবর প্রকাশিত হতে থাকে, জেমস বন্ড চরিত্রে আর অভিনয় করবেন না ড্যানিয়েল ক্রেইগ। এবং তিনি এ বাবদ মিলিয়ন ডলারের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। অথচ এই বন্ড চরিত্রে অভিনয় করেই তিনি আন্তর্জাতিক তারকাখ্যাতি পেয়েছিলেন।
তবে গত শুক্রবার নিউ ইয়র্কার উৎসবে আলাপচারিতার সময় ক্রেইগের কথাবার্তা থেকে ভিন্ন ইঙ্গিত পাওয়া গেছে। তার কথা শুনে মনে হয়েছে, ফের বন্ড চরিত্রে অভিনয়ের ব্যাপারে তাঁর আর তেমন কোনো আপত্তি নেই। পঞ্চমবারের মতো তিনি জেমস বন্ড চরিত্রে ফিরে আসতে চান বলেই মনে হয়েছে।
ক্রেইগ বলেন, “আমার জানা মতে, আমি বিশ্বের সেরা কাজটি করছি। আর যতক্ষণ পর্যন্ত আমি এ থেকে প্রতিদান পাব ততক্ষণ আমি তা করে যাব।” জেমস বন্ড এখন স্টিভেন সোডারবার্ঘ এর পরবর্তী সিনেমা “লোগান লাকি”-তে অভিনয়ের জন্য অপেক্ষায় রয়েছেন।
পরবর্তী বন্ড সিনেমায় অভিনয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। কারণ সকলেই এখন একটু ক্লান্ত হয়ে আছে।
আর তিনি এ বিষয়টিও পরিষ্কার করেছেন যে, ফের জেমস বন্ড চরিত্রে অভিনয়ের কথা ভাবতে গিয়ে তিনি এখন আর তার কবজি কেটে ফেলার জন্য ভাঙ্গা কাঁচের বোতল খুঁজছেন না।
কথপোকথনের এক পর্যায়ে ক্রেইগ বলেন, “আমাকে যদি জেমস বন্ড চরিত্রে আর অভিনয় করতে না দেওয়া হয় তাহলে আমি ভয়ানকভাবেই সেটির অভাব অনুভব করব।”
ড্যানিয়েল ক্রেইগ অভিনীত গত চারটি সিনেমার নির্বাহী প্রযোজক ক্যাল্লাম ম্যাকডুগাল গত সেপ্টেম্বরে বিবিসিকে বলেছিলেন, জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমায়ও ০০৭ গোয়েন্দা চরিত্রে তাদের প্রথম পছন্দ থাকবে ড্যানিয়েল ক্রেইগ।
বন্ড এখন “লোগান লাকি” সিনেমায় অভিনয়ের প্রস্তুতির পাশাপাশি একটি অফ ব্রডওয়ে শো-তে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া “পিউরিটি” নামের একটি টেলিভিশন সিরিজেও তিনি এখন অভিনয় করছেন।
জেমস বন্ড সিরিজের পরবর্তী এবং ২৫তম সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। আর তাছাড়া এটি কবে মুক্তি পাবে তার জন্যও কোনো দিনতারিখ নির্ধারণ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *