কুমার বিশ্বজিতের পূজার উপহার ‘ওগো বিদেশিনী' (ভিডিও)
কুমার বিশ্বজিতের পূজার উপহার ‘ওগো বিদেশিনী' (ভিডিও)

কুমার বিশ্বজিতের পূজার উপহার ‘ওগো বিদেশিনী’ (ভিডিও)

বিডি নিউজ ৬৪: গেল ২২ শ্রাবণ প্রকাশ পেয়েছিল নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের কণ্ঠে বিশ্বকবির ‘ওগো বিদেশিনী’ অডিও গানটি। সিএমভি’র ব্যানারে প্রকাশিত সেই গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ হলো এবার। পুরো ভিডিওটি নির্মিত হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিজবেন ও সিডনিতে।

আশিকুর রহমানের নির্দেশনায় গানটিতে কুমার বিশ্বজিৎ ছাড়াও গিটার হাতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী ইফতি। আর ভিডিওর দৃশ্যে উঠে এসেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন দৃষ্টিনন্দন স্থান।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভিডিওটি ৭ অক্টোবর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। প্রকাশের পর প্রশংসাও মিলছে বেশ। কুমার বিশ্বজিৎ বলেন, ‘বিশ্বকবি বাঙালীর আত্মার আত্মীয়। গানটি গাইলাম তাঁকে সম্মান দেখানোর জন্যই। আর ভিডিওটি ক’দিন আগে অস্ট্রেলিয়া থেকে অনেক পরিশ্রম করে নির্মাণ করেছি। উদ্দেশ্য একটাই, আমার শ্রোতা-দর্শকদের পূজার উপহার দেওয়া। সবাইকে পূজার শুভেচ্ছা।’

‘ওগো বিদেশিনী’ গানটির নতুন সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস। যার অডিও গানটি জিপি মিউজিক অ্যাপস-এ এক্সক্লুসিভ বিভাগে রয়েছে।

কুমার বিশ্বজিৎ জানান, প্রায় আট বছর আগে রবীন্দ্রনাথের ‘আমার বেলা যে যায়’ শিরোনামের গানটি গেয়েছিলেন।

‘ওগো বিদেশিনী’ ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *