দাউদকান্দিতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার
দাউদকান্দিতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

দাউদকান্দিতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার নিকটে দোনারচর গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার লাশের ময়না তদন্ত্মের জন্য কুমিলস্না মেডিকেল কলেজ হাসাপতালের প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূএে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় ডোবার পানিতে একটি  লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। যুবকের পরনে জিন্সের প্যান্ট ও টি শার্ট ছিল। লাশের গলায় আঘাতের চিহ্ন বিধায় পুলিশের ধারণা ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার এস আই কামরুল ইসলাম জানান, অনুমানিক ২-৩ দিন আগে  লাশটি ডোবায় ফেলা হয়েছে, তাই ফুলে পচন ধরে গেছে। আজ সোমবার লাশ  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *