বিডি নিউজ ৬৪: শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকল বাংলাদেশ। মাহমুদ উল্লাহ এসে এক প্রান্ত আকড়ে রাখলেন। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। এবার ফিফটি করেছেন। দলের হাল ধরে আছেন। এই রিপোর্ট লেখার সময় মিরপুরে দ্বিতীয় ওয়ানডেটে লড়ার মতো একটা স্কোর পেতে লড়ছে বাংলাদেশ। ৩৮ ওভারের খেলা শেষ। ৫ উইকেটে ১৫৪ রান বাংলাদেশের। মাহমুদ উল্লাহ ৭০ ও তরুণ মোসাদ্দেক হোসেন ২৪ রানে ব্যাট করছেন। ১১৩ রানের সময় জুটি বেধেছেন তারা।
সাকিব আল হাসান আগের ম্যাচে দারুণ খেলেছিলেন। কিন্তু দলকে জেততে পারেননি। এই ম্যাচে জিতত নো পারলে বাংলাদেশের সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে। ৮৯ রানে ৪ উইকেট পড়ার পর সাকিব এলেন। কিন্তু মাত্র ৩ রান করে ফিরে গেলেন। এর মধ্যে ৫১ বলে ৪ বাউন্ডারিতে ক্যরিয়ারের ১৬তম ফিফটি করেছেন মাহমুদ উল্লাহ। বিপদ ও চাপে তার গোটা ইনিংস খুব দায়িত্বশীল। চেনা মাহমুদ উল্লাহকে পাওয়া যাচ্ছে। মোসাদ্দেকের সাথে জুটিটা জমিয়ে ফেলার চেষ্টা করছেন। নাসির হোসেন এরপর থাকছেন অর্ডারে। মোশাররফ হোসেনের জায়গায় দলে ফিরেছেন তিনি।
ক্রিস ওকস ও গত ম্যাচে অভিষেকেই নায়ক জেক বল বাংলাদেশের টপ অর্ডার ভেঙেছেন। দুই ইনফর্ম ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস দলের ২৬ রানের মধ্যেই ফিরে গেছেন। দুজনই ক্যাচ দিয়েছেন ওকসের বলে। ইমরুল ১১ রান করে দলের ২৫ রানে বিদায় নিলেন। পরের ওভারেই নেই ১৪ রান করা তামিম।
চাপে পড়া বাংলাদেশ আরো সতর্ক হয়ে গেল। কিন্তু আগের ম্যাচে অভিষেকেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেওয়া জেক বল এবারও আঘাত হানলেন। মোসাদ্দেক হোসেন আগের ম্যাচে যেভাবে উইকেটে বল টেনে এনে বোল্ড হয়েছিলেন এবার সাব্বির হলেন তাই। ৩ রানে বিদায়। আগের ম্যাচে ছিল ১৮ রান। মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহীম এরপর ৫০ রানের জুট গড়লেন। কিন্তু বলের শর্ট বল খেলতে না পেরে ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিক (২১)। সাকিব এর ২৪ রান পর ফিরলেও জুটিতে তার রান সামান্য।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল