মাশরাফিদের পরাজয়ের ‘প্রতিশোধ’ নিল তুহিনরা!
মাশরাফিদের পরাজয়ের ‘প্রতিশোধ’ নিল তুহিনরা!

মাশরাফিদের পরাজয়ের ‘প্রতিশোধ’ নিল তুহিনরা!

বিডি নিউজ ৬৪: ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে না পারলেও ইংল্যান্ডকে ঠিকই হারিয়ে দিল বাংলাদেশ কাবাডি দল। ক্রিকেটপাগলদের দেশে কয়জন জানেন, যে কাবাডি বিশ্বকাপ চলছে? গতকাল ভারতের আহমেদাবাদে কাবাডি বিশ্বকাপে ৫২-১৮ পয়েন্টে ইংলিশ কাবাডি দলকে বিধ্বস্ত করেছে বাংলাদেশের তুহিনরা।

এটাকে আপনি ক্রিকেটে ম্যাশ বাহিনীর পরাজয়ের প্রতিশোধ হিসেবেও দেখতে পারেন। ফাইনাল খেলার প্রত্যয় নিয়েই বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। আহমেদাবাদের ট্রান্সস্টাডিয়া ইনডোরে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয়ে আরদুজ্জামান, জাকির হোসেনদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

এবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসা ইংল্যান্ড দল। ইংল্যান্ডের জার্সি গায়ে মূলত খেলেছেন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়েরা। কিন্তু বাংলাদেশের সামনে তারা দাঁড়াতেই পারেনি! ৪০ মিনিটের ম্যাচে ১৫ মিনিটেই অলআউট ইংল্যান্ড! যার মানে প্রথমার্ধেই একটি লোনা তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ছিল বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে তুলে নেয় আরও দুটি লোনা।

ইংল্যান্ড রেইড থেকে পেয়েছে ১৩টি পয়েন্ট। কিন্তু বাংলাদেশ ৩৪টি রেইড পয়েন্ট পেয়েছে, ট্যাকল পয়েন্ট পেয়েছে ৯টি। লোনার সুবাদে ৬ পয়েন্ট এবং অতিরিক্ত পয়েন্ট পেয়েছে ৩টি। আরদুজ্জামান ও সবুজ মিয়া ৮টি করে ম্যাচ পয়েন্ট পেয়েছেন। তুহিন পেয়েছেন ৬ পয়েন্ট। ইংল্যান্ডের রেইডার অ্যাডিউলার জোগাড় করেছেন সর্বোচ্চ ৮টি ম্যাচ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *