জঙ্গিরা এই যুগের অসুর এবং অসুভ শক্তি: নৌমন্ত্রী
জঙ্গিরা এই যুগের অসুর এবং অসুভ শক্তি: নৌমন্ত্রী

জঙ্গিরা এই যুগের অসুর এবং অসুভ শক্তি: নৌমন্ত্রী

বিডি নিউজ ৬৪: নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, অসুভ শক্তি বাংলাদেশের মাটিতে এখনো আছে। আজকের যুগে অসুর হিসাবে আর্বিভাব ঘটেছে জঙ্গি এবং সন্ত্রাস। জঙ্গি,সন্ত্রাস একটি মতবাদ এবং অসুর একটি ঘোষ্টি। বর্তমান যুগের অসুররা নানারুপ ধারণ করে দেশের শান্তি প্রিয় মানুষের ওপর আক্রমণ করেছে। তারা হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটতারাজ এবং অগ্নিসংযোগ করেছে। আজ শনিবার বিকেলে বাগেরহাটের শিকদারবাড়ি দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্য এবং জাহাজ রপ্তানি করছে। আর পাকিস্তান জঙ্গি রপ্তানি করছে। দেশে এখনো অনেক ভাইয়েরা আছেন যারা বাংলাদেশে বসে পাকিস্তানের খেলা দেখে উৎসাহিত হয় এবং সমর্থন করে। দোয়াই আল্লা কেউ এই কাজটি করবেন না। পাকিস্তান যার বিরুদ্ধেই খেলুক না কেন আমাদের সমর্থন পাকিস্তানের বিরুদ্ধে হবে।

নৌমন্ত্রী বলেন, জঙ্গিরা এই যুগের অসুর এবং অসুভ শক্তি। বিএনপি এবং জামায়াত তাদের আক্রমণের রুপ এবং কৌশল পরিবর্তন করছে। তারা কখনো পেট্রলবোমা, কখনো কুপিয়ে মানুষ হত্যা, আবার কখনো আল্লাহু আকবর বলে জবাই করে মানুষ হত্যা এবং জঙ্গিরুপে বিভিন্ন জায়গায় হামলা করছে।

শাহজাহান খান বলেন, আজকের এই যুগের যারা অসুর এবং জঙ্গি গোষ্টিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিধন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরো বলেন শিকদারবাড়ি পূজা মণ্ডপে ৬০১টি প্রতিমা স্থাপন করা হয়েছে। এই পূজা প্যান্ডেলে অসুরদের বিভিন্নরুপ প্রতিমার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

শিকদার বাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. দুলাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, মুক্তিযোদ্ধা কেন্দ্রী কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, শিকদারবাড়ি দুর্গোৎসবের আয়োজক লিটন শিকদার এবং বাগেরহাট জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিত রায়।

আজ দুপুরে ঢাকা থেকে হ্যালিকপ্টারযোগে নৌমন্ত্রী শিকদার বাড়ি পূজা মণ্ডপের কাছে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যায় মাঠে অবতরণ করেন। পরে মন্ত্রী পূজা প্যান্ডেলে ঘুরে ঘুরে বিভিন্ন দেব-দেবীর প্রতিমা দর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *