বিডি নিউজ ৬৪: বিশ্বকাপ বাছাইপর্বের গতকালের ম্যাচে বুলগেরিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এটাই বাছাইপর্বে তাদের প্রথম জয়। প্যারিসে গত রাতের খেলার ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ার পরও ৪-১ গোলে জয় তুলে নেয় দলটি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে বেলারুশের সঙ্গে গোলশূন্য ড্র করে বেশ বেকায়দায় ছিল ফরাসিরা। গতকালের জয়ের ফলে তারা ৪ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে রয়েছে ৯৮’র বিশ্বকাপ জয়ীরা।
গেল রাতে ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই একটি পেনাল্টি পায় বুলগেরিয়া। বল দখলের লড়াইয়ে ডি বক্সের মাঝেই মিলানোভের সাথে ফাউল করে বসেন বাকারি সানিয়া। মিহাইল আলেকসান্দ্রোভের কিক থেকে সহজেই গোল পায় বুলগেরিয়া।
কিন্তু এরপর আর ভুল করেনি ফ্রান্স। ২৩তম মিনিটেই সানিয়ার ক্রসে গামেইরোর দারুণ একটি হেডে বল গোলপোস্ট ভেদ করলে খেলায় সমতা আসে। তিন মিনিট পর স্বাগতিকদের এগিয়ে নেন দিমিত্রি পায়েত। এরপর গামেইরো আরও একটি গোল করেন। এছাড়া অঁতোয়ান গ্রিজমানও একটি করে গোল করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল