রাজপথে পুড়ল সালমানের কুশপুতুল, স্লোগান উঠল 'দেশ ছাড়ো'
রাজপথে পুড়ল সালমানের কুশপুতুল, স্লোগান উঠল 'দেশ ছাড়ো'

রাজপথে পুড়ল সালমানের কুশপুতুল, স্লোগান উঠল ‘দেশ ছাড়ো’

বিডি নিউজ ৬৪: ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুখ খোলায় সালমান খানের বিরুদ্ধে প্রতিবাদে সামিল ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ও তাঁর সমর্থকরা। পুড়ল সালমানের কুশপুতুলও। স্লোগান উঠল, ‘সালমান তুমি দেশ ছাড়ো।’ সালমানের বিরুদ্ধে এই আন্দোলন কর্মসূচির মূল আয়োজক বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। এই প্রতিবাদের মূল বক্তব্য ছিল, পাকিস্তানী শিল্পীরা ভারতে পারফম করলেই তাদের ধরে মারো। কারণ ওরা আমাদের ওপর আক্রমণ করছে।

পাকিস্তানের অভিনেতাদের বলিউডে কাজ করতে দেওয়ার পক্ষে জোরাল দাবি করেছিলেন সালমান খান। বীণা মালিক থেকে বেশ কয়েকজন পাকিস্তান অভিনেতাদের বলিউডে আসার পিছনে সালমানের ভূমিকা আছে। এর পরই শুরু হয় জোর বিতর্ক। সালমানের সঙ্গে নরেন্দ্র মোদির সুসম্পর্ক থাকলেও এই ইস্যুতে সল্লুভাইকে এক হাত নিয়েছে বিজেপি, শিবসেনা, এমএনএস।

এমএনএস প্রধান রাজ ঠাকরে বলেছিলেন, ছবিতে নকল গুলি লাগে বলে সালমানের মৃত্যু হয় না। কিন্তু সেনা জওয়ানদের গায়ে আসল গুলি লাগে বলে তাঁদের মৃত্যু হয়।

উল্লেখ্য, উরি হামলার প্রত্যাঘাতে ভারতের সার্জিকাল অ্যাটাকের পর পাকিস্তানি কলাকুশলীদের বলিউডের কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরই সালমান ও সাইফ পাক শিল্পীদের পাশে দাঁড়িয়েছিলেন।

ইতিমধ্যেই বেশ কয়েকজন পাকিস্তান শিল্পী দেশে ফিরে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *