আত্রাইয়ে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার মালামাল ছাই
আত্রাইয়ে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার মালামাল ছাই

আত্রাইয়ে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার মালামাল ছাই

বিডি নিউজ ৬৪: নওগাঁর আত্রাই উপজেলায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেওলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের হায়দুর রহমানে বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তার তিনটি টিনশেড ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে রক্ষিত প্রায় ২৫ হাজার টাকা, ধান চাল, পরিধেয় বস্ত্র এবং আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে আজ শনিবার আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *