বিডি নিউজ ৬৪: এখানে কয়েকটি রেসিপি শিখে নিন। সকালের খাবারের চটজলদি উপায়। কিন্তু দারুণ মজার। সপ্তাহের শেষ দিনের সকাল কিংবা প্রতিদিন সকালের জন্য প্রযোজ্য। নাস্তাটা সত্যিই উপভোগ্য হবে।
রাস্পবেরি ওটমিল বার : এতে লাগবে ময়দা ৫ কাপ, ওট ৪ কাপ, কাস্টার সুগার ১ কাপ, ডার্ক ব্রাউন সুগার ১ কাপ, কুচি করা ও হালকা ভাজা আলমন্ড বা কাজু বাদাম বা পেস্তা দেড় কাপ, রাস্পবেরি জ্যাম ৩ কাপ, সি সল্ট ১ টেবিল চামচ এবং বেকিং সোডা ১ টেবিল চামচ।
প্রক্রিয়া :
১. ময়দা, ওট, কাস্টার সুগার, ব্রাউন সুগার, লবণ, বেকিং সোডা এবং আলমন্ড একটি গামলায় নিন।
২. এগুলো ভালোমতো মেশান।
৩. ভেজা বালুর মতো না হওয়া পর্যন্ত অল্প অল্প মাখন দিতে থাকুন।
৪. এই মিশ্রণের তিন-চতুর্থাংশ একটি বড় আকারের গ্রিজ করা বেকিং টিনে নিন যার চারপাশে পার্চমেন্ট পেপার থাকবে।
৫. আগে থেকেই ৩৫০ ডিগ্রি ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে গরম করা ওভেনে ২০-৩০ মিনিট রাখুন।
৬. এবার টিন বের করে ওপরে রাসপবেরি জ্যাম দিয়ে নিন।
৭. এর ওপর মিশ্রণের বাকিটুকু দিন এবং আরো ৩০ মিনিট ওভেনে রাখুন। ওপরটা সোনালী ও বাদামী না হওয়া পর্যন্ত ওভেনে রাখুন।
৮. বের করে পুরোপুরি ঠাণ্ডা করুন।
৯. ওপরটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফ্রিজে ৮ ঘণ্টা রেখে দিন।
১০. বার আকারে কেটে পরিবেশন করুন।
ক্রাস্টি গার্লিক ব্রেড : এতে লাগবে ব্যাগুয়েট বা বাজারে পাওয়া পাউরুটির স্লাইস, মাখন ১২৫ গ্রাম, রসুন ৪ কোয়া এবং পুদিনা পাতা কুটি এবং বাড়তি কিছু গোটা পাতা।

প্রক্রিয়া :
১. একটি গামলায় পুদিনা পাতা, রসুন এবং মাখন মিশিয়ে নিন।
২. এদের ভালোমতো মেশান।
৩. ব্যাগুয়েটের ১৫-২০টি স্লাইস করুন। পুরোপুরি আলদা করবেন না। নিচের দিক যেনো লেগে থাকে।
৪. এবার এই মিশ্রণটি সবগুলো স্লাইসে মাখিয়ে নিন।
৫. আগে থেকে গরম করে রাখা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ফয়েলে মুড়িয়ে ব্যাগুয়েট দিন।
৬. টানা ৫ মিনিট বেক করুন করে বের করুন এবং ফয়েল আদালা করুন।
৭. এবার ব্যাগুয়েট আবারো ওভেনে দিন এবং আরো ৫ মিনিট রাখুন।
৮. এবার স্লাইসগুলো আলাদা করুন।
৯. ওপরে আরো কিছু পুদিনা পাতা ছিটিয়ে পরিবেশন করুন।
মুগ ডাল চাট : লাগবে ২ কাপ মুগডাল, পরিমাণ মতো লবণ, আদা ও রসুনের পেস্ট ১-২ টেবিল চামচ, প্রয়োজন মতো তেল, আধা কাপ পেঁয়াজ, দুই টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, সামান্য টমেটো, সবুজ আমের কুচি এক কাপের চার ভাগের এক ভাগ, গাজরের কুচি ২-৩ টেবিল চামচ, ধনিয়া পাতা এবং এক টেবিল চামচ ১ টেবিল চামচ।

প্রক্রিয়া :
১. প্রেসার কুকারে মুগডাল রান্না করুন ২-৩টি হুইসেল না বাজা পর্যন্ত।
২. একটি প্যানে তেল নিয়ে গরম করুন।
৩. তেলে ডাল, লবণ, আদা ও রসুনের পেস্ট নিয়ে এক মিনিটের জন্য ভাজুন।
৪. এবার এতে পেঁয়াজ, টমেটো, আম, গাজর দিন।
৫. চুলার আগুন নিভিয়ে দিন।
৬. লেবুর রস দিয়ে মিশ্রণটি আবারো নাড়াচাড়া করুন।
৭. পরিবেশনের পাত্রে নিন।
৮. ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে উপভোগ করুন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল