সাপাহারে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যে যুবক আটক
সাপাহারে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যে যুবক আটক

সাপাহারে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যে যুবক আটক

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় নওগাঁর সাপাহার উপজেলায় মফিজুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক  মফিজুল ইসলাম উপজেলার হাপানিয়া (শিয়ালমারি) গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সাপাহার থানার ওসি মো. রেজাউল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছে- এমন অভিযোগের ভিত্তিতে আজ শনিবার সকাল ১১টার দিকে আন্ধারদীঘি বাজারে অবস্থিত নিজের মুদি দোকান থেকে মফিজুলকে আটক করা হয়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ওই যুবকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *