আপনার সম্পর্কে কী বলছে আপনার পায়ের আঙুল?
আপনার সম্পর্কে কী বলছে আপনার পায়ের আঙুল?

আপনার সম্পর্কে কী বলছে আপনার পায়ের আঙুল?

বিডি নিউজ ৬৪: প্রাচীন জ্যোতিষশাস্ত্র মানবদেহের কয়েকটি অঙ্গ দেখে তার ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করে থাকে বলে সবার জানা। যেমন হাত, কপাল, মাথা, পা ইত্যাদি। প্রাচীনপন্থীরা বিয়ের কনে দেখতে এসে পায়ের পাতা ভালো করে দেখেন। কারণ পায়ের পাতাতেই নাকি মানুষের সুখের কিংবা দুঃখের কথা লেখা থাকে। আজকের আধুনিক যুগে এই প্রাচীন ধারণা আপনি বিশ্বাস করবেন কি করবেন না তা আপনার ব্যাপার। তবু জেনে রাখলে ক্ষতি কী?

বুড়ো আঙুল : যদি পায়ের বুড়ো আঙুল অন্য আঙুলের থেকে তুলনায় বড় হয়, তবে তিনি ভাগ্যবান। তিনি সৃষ্টিশীল, বুদ্ধিমান ও গভীরভাবে চিন্তাভাবনা করতে পারেন। কোনো সমস্যাকে নানাদিক থেকে বিচার করে সমাধানকের পথ খুঁজতে পারেন। আর বুড়ো আঙুল যদি একটু ছোট হয় তাহলে তিনি অনেক কাজে পারদর্শী হন।

দ্বিতীয় আঙুল : বুড়ো আঙুলের পরের আঙুলটি বুঝিয়ে দেয় একজন মানুষ জীবন থেকে কী চাইছেন। সেটি বাকি সবগুলো আঙুলের থেকে বড় হলে বুঝতে হবে তিনি জীবনে যা চান তা পেয়েছেন বা পাবেন। এই ধরনের মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। দ্বিতীয় আঙুলের সঙ্গে তৃতীয় আঙুলের মধ্যে দুরত্ব বেশি হলে বুঝতে হবে তিনি খুবই আবেগপ্রবণ।

তৃতীয় আঙুল : তৃতীয় আঙুলটি যাদের সবচেয়ে বড় তাদের কর্মক্ষমতা খুব বেশি। যেকোনো কাজে উৎসাহের খামতি নেই। সব সময় নিখুঁত কাজ করা তাদের পছন্দের। আঙুলটি যদি একটু ছোট হয়, তবে তিনি প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করে বাঁচেন।

চতুর্থ আঙুল : পায়ের চতুর্থ আঙুলটি বলে দেয় আপনার জীবনে সম্পর্কের ভূমিকা ঠিক কতটা। এই আঙুলটি অন্যগুলির তুলনায় বড় হওয়া মানে তার কাছে পরিবার সবার আগে। আঙুলটি একটু গুটিয়ে থাকলে তাদের সঙ্গীর সঙ্গে সম্পর্কে সমস্যা হতে পারে।

কনে আঙুল : কনে আঙুলটি যদি বেশ লম্বা হয় তবে বুঝতে হবে তার মধ্যে এখনও শিশুসুলভ হাবভাব লুকিয়ে রয়েছে৷ তারা খুব অস্থির প্রকৃতির হন। খুব তাড়াতাড়ি কোনো কিছুতে বিরক্ত হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *