বিডি নিউজ ৬৪: গাজীপুরের হারিনাল এলাকায় একটি একতলা বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে র্যাব সদস্যরা। হারিনাল এলাকায় পশ্চিমপাড়ার আতাউর রহমানের একতলা বাড়িতে এ অভিযান চলছে। বাড়ির চারপাশ ঘিরে রেখেছে র্যাব।
আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
গাজীপুর থানার এএসআই কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জঙ্গি অথবা দুষ্কৃতকারী সন্দেহে ওই বাড়িটিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে প্রকৃত কারণ জানাতে পারেননি তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল