ফিফটির পর কি সৃষ্টিকর্তার কাছে নালিশ দিচ্ছিলেন ইমরুল!
ফিফটির পর কি সৃষ্টিকর্তার কাছে নালিশ দিচ্ছিলেন ইমরুল!

ফিফটির পর কি সৃষ্টিকর্তার কাছে নালিশ দিচ্ছিলেন ইমরুল!

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে ফিফটি করার পর কি সৃষ্টিকর্তার কাছে নালিশ দিচ্ছিলেন ইমরুল কায়েস? টেলিভিশনে যারা ফিফটির পর ইমরুলের উদযাপন দেখেছেন আজ শুক্রবার, তারাও দেখেছেন। আকাশের পানে চেয়ে আঙুল উচিয়ে কি যেন বলছেন! ছবিতে দেখুন সেটাই।

তা ইমরুল তো তার সাথে অন্যায় হওয়ার দাবি করতেই পারেন। আফগানিস্তানের বিপক্ষে খেলার আগ শেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল ২০১৫ এর নভেম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সিরিজের দুই ম্যাচে যথাক্রমে ৭৬ ও ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। শেষ ম্যাচে তামিম ইকবালের সাথে গড়েছিলেন ১৭৩ রানের ওপেনিং জুটি।

কিন্তু সৌম্য সরকার এর দশ মাস পর খেলা আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ে ফিরলেন। প্রথম ম্যাচে ৫৩ বলে ৩৭ রান করলেন ইমরুল ওযান ডাউনে। কিন্তু পরের দুই ম্যাচে আর খেলানো হল না তাকে! তিন ম্যাচে ১৮৬ রান। তারপরও বাদ!

দুর্ভাগ্য মেনে নিয়ে সুযোগের অপেক্ষায় থাকলেন ২৯ বছরের ইমরুল। ইংল্যান্ডের বিপক্ষেই প্রস্তুতি ম্যাচে ৯১ বলে খেললেন ১২১ রানের বিস্ফোরক এক ইনিংস। সৌম্য বাদ পড়লেন বাজে পারফরম্যান্সের কারণে। আর ইমরুল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই তামিমের ওপেনিং পার্টনার হলেন। ওয়ার্ম আপ ম্যাচের ফর্মকে এই ম্যাচে টেনে এনে ৫৫ বলে ফিফটি করে ফেললেন ইমরুল। ফিফটিতেই ৭টি চার ও ২টি ছক্কা। মানসিকতায় আগ্রাসী। ব্যাটিংয়েও। এরপরও কি ইমরুলকে নিয়ে টিম ম্যানেজমেন্ট একটু দীর্ঘস্থায়ী ভাবনা ভাবতে পারেন না? ইমরুল তো সৃষ্টিকর্তার কাছে তাই নালিশ দিতেই পারেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *