মাদারীপুরে ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
মাদারীপুরে ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

মাদারীপুরে ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

বিডি নিউজ ৬৪: মাদারীপুর শহরের ইটেরপুর এলাকার একটি হাসপাতাল থেকে মো. আকতারুজ্জামান নামের একজন ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে ওই এলাকার ডিজিটাল অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব ৮ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে র‍্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের ডিজিটাল অ্যাপোলো হাসপাতাল থেকে মো. আকতারুজ্জামান নামের একজন ভুয়া চিকিৎসককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ্য কুমার আটক ভুয়া চিকিৎসক মো. আকতারুজ্জামানকে এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

র‍্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *