ভেনিজুয়েলা সংকট: মাদুরোর শাসনের অবসানে বিরোধী দলীয় নেতার অঙ্গীকার
ভেনিজুয়েলা সংকট: মাদুরোর শাসনের অবসানে বিরোধী দলীয় নেতার অঙ্গীকার

বিডি নিউজ ৬৪: ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা বলেছেন, তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগ করতে বাধ্য করাতে পারবেন বলে তার দৃঢ় আস্থা রয়েছে।

এ ব্যাপারে হেনরিক ক্যাপ্রিলেস বলেন, ভেনিজুয়েলার ৮০ শতাংশ জনগণ পরিবর্তন চায় এবং তিনি ৪০ লাখ নাগরিকের স্বাক্ষর সংগ্রহ করে দেশে পুনরায় গণভোট দিতে বাধ্য করাবেন।

তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে বর্তমানে আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে বসবাস করছি।’

ভেনিজুয়েলার রপ্তানি রাজস্বের বেশীর ভাগ তেল খাত থেকে আসলেও এক্ষেত্রে বিশ্ব বাজারে তেলের দাম অনেক পড়ে যাওয়ায় এবং অর্থনৈতিক অবস্থাপনা দেশকে অর্থনৈতিক ধ্বংসের মুখে নিয়ে গেছে। গত মাসে হাজার হাজার লোক সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ প্রদর্শন করে।

বিরোধী দলের সমর্থকরা দেশের অর্থনৈতিক সংকটের জন্য মাদুরোকে দায়ী করে এবং তারা গণভোট বিলম্বিত করার জন্য নির্বাচন কমিশনকে অভিযুক্ত করে।

ক্যাপ্রিলেস বলেন, তিনি দেশে গণভোট দিতে বাধ্য করতে পারবেন বলে বিশ্বাস করেন। তিনি আরো বলেন, গণভোট দেওয়ার ক্ষেত্রে ‘আমরা প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করতে পারবো।’

এদিকে মাদুরো একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালানোর জন্য বিরোধী দলকে দায়ী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *