নেইমারের কারিশমায় ব্রাজিলের বিশাল জয়
নেইমারের কারিশমায় ব্রাজিলের বিশাল জয়

নেইমারের কারিশমায় ব্রাজিলের বিশাল জয়

বিডি নিউজ ৬৪: নেইমারের নৈপুণ্যে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। নাতালের দাস দুনাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর ফিলিপে লুইস আর গাব্রিয়েল জেসুসের গোল বানিয়ে দেন নেইমার।

১১ মিনিটের মাথায়  ডিফেন্ডার রোনাল্দ রালদেসের পা থেকে বল কেড়ে বাড়ান জেসুসকে। বলটা ফেরত পেয়ে ডি-বক্সে পৌঁছে যাওয়া নেইমারকে ফাঁকা জালে কেবল তা পাঠাতে হয়। ব্যবধান দ্বিগুণ হতে সময় লাগে ১৫ মিনিট। দারুণ দক্ষতায় ডিফেন্ডারদের এড়িয়ে ডান দিক থেকে জুলিয়ানো পাস দিয়েছিলেন ডি-বক্সে। প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার কৌতিনিয়ো। ৩৯তম মিনিটে লুইসের গোলটিতে বড় অবদান নেইমারের। মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের বাধায় পড়ে যাওয়ার আগেই নিখুঁতভাবে তিনি বল বাড়িয়েছিলেন ডি-বক্সে। সামনে থাকা গোলরক্ষককে ফাঁকি দিতে সমস্যা হয়নি আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার লুইসের। শেষ দিকে ১৯ বছর বয়সী জেসুস পূর্ণতা দেন ব্রাজিলকে।  ৭৫তম মিনিটে কৌতিনিয়োর কর্নারে কাছ থেকে হেডে বল জালে পাঠান জেসুসের বদলি হিসেবে একটু আগেই মাঠে নামা লিভারপুলের ফিরমিনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *