রাজশাহী কিংসের লোগো উন্মোচন, ড্যারেন সামি ক্যাপ্টেন
রাজশাহী কিংসের লোগো উন্মোচন, ড্যারেন সামি ক্যাপ্টেন

রাজশাহী কিংসের লোগো উন্মোচন, ড্যারেন সামি ক্যাপ্টেন

বিডি নিউজ ৬৪: জার্সি ও লোগো উন্মোচিত হলো এবারের বিপিএলে অংশগ্রহনকারী অন্যতম দল রাজশাহী কিংসের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংগীত শিল্পী মমতাজ ও চিত্র নায়ক ফেরদৌসসহ রাজশাহী বিভাগের বরেণ্য ব্যক্তিরা।  অনুষ্ঠানে রাজশাহী কিংসের থিম সং পরিবেশন করেন সংগীত শিল্পী মমতাজ।

রাজশাহীর ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নে মন্ত্রী রাজশাহীতে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম ও একটি আবাসিক হোটেল প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।    অনুষ্ঠানে রাজশাহীর আইকন প্লেয়ার সাব্বির রহমানসহ উপস্থিত অতিথিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো। আর এই ফ্যাশন শোতে র‌্যাম্প মডেলদের সঙ্গে দলীয়  জার্সি পরে ক্যাট ওয়াক করেন রাজশাহী কিংসের সকল সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *