বিডি নিউজ ৬৪: ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে হামলা চালাতে পারে জঙ্গিরা। এমনই আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেই কারণেই বিমানবন্দরগুলিতে জারি করা হলো হাই অ্যালার্ট। রাজধানী দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ বাদে পশ্চিম ভারতের বিমানবন্দরগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা। বাড়ানো হয়েছে নিরাপত্তাও।
জানা গেছে, মুম্বাই, জয়পুর, আহমেদাবাদ, দিল্লি ও হায়দরাবাদ বিমানবন্দরে যে কোনও সময় হামলা চালাতে পারে সশস্ত্র জঙ্গিরা। সেকারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর এলাকা।
CISF-র মহানির্দেশক ও পি সিং জানিয়েছেন, দেশের জনবহুল ও গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারি হয়েছে। আধিকারিকরা জানাচ্ছেন, বিমানসংস্থাগুলিকেও সচেতন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। CISF-র ওই শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, একটি বিশেষ বৈঠকে বিমানবন্দরগুলিতে সতর্কতা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারির পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে বোম্ব স্কোয়্যাড ও কমান্ডো বাহিনীকে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল