হাইতিতে হারিকেন ম্যাথিউর আঘাত, নিহত ২৮৩
হাইতিতে হারিকেন ম্যাথিউর আঘাত, নিহত ২৮৩

হাইতিতে হারিকেন ম্যাথিউর আঘাত, নিহত ২৮৩

বিডি নিউজ ৬৪: হাইতিতে হারিকেন ম্যাথিউর তাণ্ডবে অন্তত ২৮৩ জন নিহত হয়েছে। সরকারি ভাষ্যের বরাতে আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোচ-অ-বাতুতেই কেবল প্রায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হারিকেনে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভণ্ডুল হয়ে গেছে। অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং এর আশপাশের শহর ও গ্রামে।
হাইতির উপকূলে গত মঙ্গলবার আঘাত হানে ক্যারিবীয় অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ম্যাথিউ।
হাইতিতে তাণ্ডব চালিয়ে হারিকেনটি কিউবার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *