বেতাগৈর ইউপি নির্বাচনের মনোয়ননত্র দাখিল; ১ প্রার্থীর জরিমানা
বেতাগৈর ইউপি নির্বাচনের মনোয়ননত্র দাখিল; ১ প্রার্থীর জরিমানা

বেতাগৈর ইউপি নির্বাচনের মনোয়ননত্র দাখিল; ১ প্রার্থীর জরিমানা

বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচাটা নাগাদ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা ছিল।

নান্দাইল উপজেলা নির্বচান কর্মকর্তা (ইউইও) বলেন, আগামী ৩১ অক্টোবর উপজেলার ১ নম্বর বেতাগৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্টিত হওয়ার দিন ধার্য করা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নির্বাচন কার্যালয়ে গিয়ে জানা যায়, ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হচ্ছেন, বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন সরকার, মো. আলী নূর খান শাহরিয়ার, বিএনপি সমর্থিত মো. মজিবুর রহমান, আবু আক্তার ফকির, আওয়ামী লীগের মো. আবদুল মতিন ও মো. ফরিদ উদ্দিন।

এদিকে মিছিল করে মনোনয়নত্র জমা দেওয়ার আভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রার্থী আবুল হোসেন সরকারকে তিন হাজার টাকা জরিমানা করেছেন। আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম মো. তামীম আল ইয়ামীন।

নির্বাচন কার্যালয় সংশ্লিষ্ঠ একটি সূত্রে জানা যায়, একটি ওয়ার্ডের সীমানা নিয়ে সংক্রান্ত ঘটনা নিয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করায় গত ২৩ এপ্রিল বেতাগৈর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *