জঙ্গিরা এখন আতঙ্কিত : স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গিরা এখন আতঙ্কিত : স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিরা এখন আতঙ্কিত : স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ ৬৪: “দেশে এখনো জঙ্গি আছে। তবে তা খুবই সীমিত আকারে। জঙ্গিরা এখন আতঙ্কিত। তারা এখন আত্মসর্মপণ করছে। বুধবার বগুড়ায় ‘হিজরতে’ বের হওয়া দুই জঙ্গি আত্মসর্মপণ   করেছে। তারা এখন আর হঠাৎ করেই কোনো ধরনের নাশকতা, হত্যাকাণ্ড, হামলা বা অপরাধ সংগঠিত করতে পারবে না। এমন শক্তি বা ক্ষমতা তাদের আর নেই।”

আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে পাবনার বেড়ায় নবনির্মিত বেড়া মডেল থানা ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সিলেটের খাদিজার ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা অপরাধ করেন তারা সবাই অপরাধী। তাই অপরাধী ছাত্রলীগের হোক, যুবলীগের হোক বা যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন, প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না। খাদিজার ওপর হামলায় দেশবাসী বিস্মিত হয়েছে। যে অপরাধী সে তার অপরাধ স্বীকার করেছে। তার বিচার যাতে দ্রুত হয়- সে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি বেড়া মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন ও থানা চত্বরে বৃক্ষরোপণ করেন।”

পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  অ্যাডভোকেট শামসুল হক টুকু, ভারপ্রাপ্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, র‍্যাব ১২ কমান্ডার মো. শাহাবুদ্দিন, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বলেন, “গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.  খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ।

পরে মন্ত্রী বেড়া পৌরসভা মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বেড়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল আসোসিয়েশান অব বাংলাদেশ (ম্যাব) সভাপতি আলহাজ আব্দুল বাতেন।

সমাবেশে আরো বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ভারপ্রাপ্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, র‍্যাব ১২ কমান্ডার মো. শাহাবুদ্দিন, নাগরিক ফাউন্ডেশন বেড়ার সভাপতি আল মাহমুদ সরকার, পাবনা জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *