সিএসআরকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই যে আপনারা করপোরেট স্যোসাল রেসপনসিব্লিটির কথা বলছেন। এই দায়বদ্ধতা কার কাছে। আপনারা যাদেরকে সেবা দিচ্ছেন, আপনাদের দায়বদ্ধতা তাদের কাছে। তাদের কাছেই আপনাদেরকে জবাবদিহী করতে হবে। সকলের অংশ গ্রহণে সমাজ, দেশ, রাষ্ট্রকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি যেসব উদ্যোক্তা বাংলাদেশে ব্যবসা করছেন, তারা সবাই উন্নয়নের অংশীদার। এই অংশীদারিত্ব একদিকে যেমন ব্যবাসায়ী ক্ষেত্রে, অন্যদিকে তেমনি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও। কোনো অবস্থাতেই এই দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সিএসআর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হোসেনের সঞ্চালনায় কনফারেন্সে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত অ্যান সিওং দু, সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী শাহহামিন এস জামান ও কেবিসিসিআই-এর প্রেসিডেন্ট মোস্তফা কামাল। এছাড়া প্রধানমন্ত্রীর কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল ভিডিও বার্তার মাধ্যমে সিএসআর কনফারেন্সে বক্তব্য দেন। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় টেকনিক্যাল সেশন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল