বিডি নিউজ ৬৪: রাজবাড়ীর গোয়ালন্দে ১৯০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি রাজবাড়ীর পাংশা থানার মেঘনা গ্রামের মৃত ইউসুফ প্রামানিকের ছেলে। গতকাল বুধবার রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গ্রেপ্তারকৃত শরিফুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ঘাট ও যৌনপল্লী এলাকায় বিভিন্ন মাদকদ্রব্যের কারবার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল