লক্ষ্মীপুরে সাংবাদিকের পরিবারের ওপর হামলা, আহত ৪
লক্ষ্মীপুরে সাংবাদিকের পরিবারের ওপর হামলা, আহত ৪

লক্ষ্মীপুরে সাংবাদিকের পরিবারের ওপর হামলা, আহত ৪

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিক মো. রাকিব হোসেন রনির পরিবারের ওপর হামলা করা হয়েছে। এত রনিসহ পরিবারের চার সদস্য আহত হয়েছেন।  আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর সোনালী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

রনি অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল২৪.কমের লক্ষ্মীপুর প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক। এ ঘটনায় আজ বুধবার দুপুরে সাংবাদিক রনির বাবা থানায় মামলা করলে পুলিশ আজাদ ও হুমায়ুন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও আহতরা জানান, সাংবাদিক রনির বাবা আবুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে মোহাম্মদ উল্লাহর পরিবারের। ঘটনার সময় আবুল হোসেন ও সাংবাদিক রনি পৌরসভা থেকে অনুমতি নিয়ে নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বালু সংরক্ষণ করতে যান। এ সময় মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে তার ছেলে হুমায়ুন, আজাদ এবং সিরাজসহ ১৫-২০ জন রনিকে লোহার রড দিয়ে পেটায়। এতে বাধা দিতে গেলে বাবা আবুল হোসেন, চাচা আবুল কাশেম এবং ভাই সিপুকে মারধর করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার ও এসআই আমেনা বেগম বলেন, “হামলার ঘটনায় রনির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার দুই আসামিকে তাৎক্ষণিকভাবে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *