নালিতাবাড়ীতে স্কুলছাত্র হৃদয় হত্যার বিচার দাবি
নালিতাবাড়ীতে স্কুলছাত্র হৃদয় হত্যার বিচার দাবি

নালিতাবাড়ীতে স্কুলছাত্র হৃদয় হত্যার বিচার দাবি

বিডি নিউজ ৬৪: শেরপুরের নালিতাবাড়ীতে স্কুলছাত্র হৃদয় মিয়া (৮) হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার আমবাগান বাজারে জয়নদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়নদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম, সহকারী শিক্ষক ছামেদুল ইসলাম, ভেদিকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল রহমান, অভিভাবক আক্কাস আলী প্রমুখ।

উল্লেখ্য, নিখোঁজের দুই দিন পর গত ২২ সেপ্টেম্বর বাড়ির পাশের ৫০০ মিটার দূরের একটি পুকুর থেকে নালিতাবাড়ীর শেহড়াতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে হৃদয় মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয় জয়নদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *