যে অভ্যাস ছাড়লে হয়ে উঠবেন পারফেক্ট, বলবে রাশিফল
যে অভ্যাস ছাড়লে হয়ে উঠবেন পারফেক্ট, বলবে রাশিফল

যে অভ্যাস ছাড়লে হয়ে উঠবেন পারফেক্ট, বলবে রাশিফল

বিডি নিউজ ৬৪: কোনো মানুষই পারফেক্ট হন না। সকলের মধ্যেই যেমন কিছু গুণ রয়েছে, তেমনই রয়েছে কিছু দোষ। দোষ মানে চরম কোনো বিষয় তেমন নয়। অনেক ক্ষেত্রেই মানুষের কিছু স্বভাব অপরকে অসন্তুষ্ট করে। সেই সঙ্গে নিজের ক্ষতি করে। সেই খুঁতগুলি বর্জন করলে মানুষ যে কেবল অপরের মন জয় করতে পারবেন, শুধুই তেমনটা নয়। এই খুঁত বর্জনের মাধ্যমে মানুষ নিজেকেও নতুন করে খুঁজে পেতে পারেন। আপনার সেই খুঁত কী?  যা বর্জন করলে আপনি জীবনের সঠিক দিশা খুঁজে পাবেন? জেনে নিন এই প্রতিবেদনে।

এরিস ও টরাস:
যে কোনো ক্ষেত্রেই নিজেকে বঞ্চিত করে রাখা আপনাদের স্বভাব। আপনাদের দৃঢ় ধারণা যে কোনো ভাল জিনিসই আপনাদের প্রাপ্য নয়। নিজেদের যে কোনো ভাললাগা, আনন্দ থেকে বঞ্চিত করে রাখবেন না। এই স্বভাবটি ত্যাগ করুন এবং আনন্দে থাকুন।

ভার্গো, স্যাজিটেরিয়াস:
এই রাশির জাতক-জাতিকারা খুবই আত্মমগ্ন হন। নিজেকে ছাড়া কিছুই বোঝেন না। জীবনের যাবতীয় বিষয়কে কেবলমাত্র নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেন এবং যে কোনো বিষয়ের মধ্যে সর্বাগ্রে খারাপটাই খুঁজে পান। প্রতি বিষয়ে খারাপ ভাবা সবার আগে বন্ধ করুন। জীবনের ভাল দিকটাকে দেখার চেষ্টা করুন। তাহলে জীবন অনেক সুন্দর হবে।

ক্যাপ্রিকর্ন:
অন্যের কাজের সমালোচনা করতে আপনি খুবই ভালবাসেন। আপনার এই স্বভাবের জন্য অনেকেই আপনাকে পছন্দ করেন না। সব ব্যাপারে সমালোচনা করার অভ্যাস ত্যাগ করুন। অন্যের কাজের ভাল বিষয়টিও খুঁজে দেখা দরকার। তবেই ভাল কাজের অনুপ্রেরণা পাবেন।

লিব্রা:
সবার মন জুগিয়ে চলা সব সময় সম্ভব নয়। সবাইকে ভাল রাখার প্রচেষ্টাই আপনার অন্যতম খারাপ অভ্যেস। অন্যকে ভাল রাখতে গিয়ে আপনি নিজের ক্ষতি করেন সবচেয়ে বেশি। তাই যত দ্রুত সম্ভব এই অভ্যাস ত্যাগ করুন এবং নিজেকে এবং কাছের মানুষদের ভাল রেখে আনন্দে থাকুন।

লিও:
জীবনে হার-জিৎ লেগেই থাকে। কিন্তু লিওরা হেরে যাওয়াকে সহজে মানতে পারেন না। রীতিমতো ভয় পান। আর এটাই তাঁদের অন্যতম খারাপ অভ্যেস। হেরে যাওয়ার ভয়ে জীবনে অনেক সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদের বঞ্চিত করেন আপনারা। এই কাজ থেকে বিরত থাকুন।

স্করপিও, অ্যাকোয়ারিয়াস:
সব বিষয় নিয়ে দোটানায় থাকা আপনাদের একটা খারাপ অভ্যাস। সিদ্ধান্তহীনতায় ভোগা বন্ধ করুন এবং নিজেদের মনের কথা শুনুন।

জেমিনি, পাইসেস:
কোনো বিষয়ে ক্ষোভ তৈরি হলে, এই রাশির জাতক-জাতিকারা তা সহজে ভোলেন না। মনের মধ্যে সেগুলোকে পুষে রাখেন। এটিই তাঁদের অন্যতম খারাপ অভ্যেস। ক্ষোভের বশে তাঁরা অনেক সময় বিশেষ মুহূর্ত উপভোগ করতে পারেন না।

ক্যানসার:
যে কোনো বিষয়ে নিখুঁত হওয়া এই রাশির জাতক-জাতিকাদের অভ্যেস। আর এই বিষয়ের জন্যই তাঁদের মনে খুঁতখুঁত ব্যাপার লেগেই থাকে। কোনও কাজ করেই বিশেষ আনন্দ পান না তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *