পার্বতীপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার
পার্বতীপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পার্বতীপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম মো. জসিম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী রাশেদা বেগম (৪০)। তাদের বাড়ি শহরের দুই কিলোমিটার উত্তরে আমেরিকান ক্যাম্পে।

পার্বতীপুর থানা সূত্রে জানাগেছে, সোমবার রাত সাড়ে ৯টায় পার্বতীপুর থানার এসআই আব্দুল মমিন গোপন সংবাদের ভিত্তিতে আমেরিকান ক্যাম্প মহল্লায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন ও তার স্ত্রী রাশেদা বেগমকে মাদক বিক্রির সময় ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন। এ ব্যপারে পার্বতীপুর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পার্বতীপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইতিপূর্বে মাদক ব্যবসায়ী রাশেদা বেগমকে পুলিশ ফেনসিডিলসহ আটক করে দিনাজপুর জেল হাজতে পাঠালেও জামিন নিয়ে এসে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এলাকাবাসীর অভিযোগ, এ দম্পতি দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে মহল্লায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *