৪৮ দলের বিশ্বকাপ চান ফিফা প্রেসিডেন্ট
৪৮ দলের বিশ্বকাপ চান ফিফা প্রেসিডেন্ট

৪৮ দলের বিশ্বকাপ চান ফিফা প্রেসিডেন্ট

বিডি নিউজ ৬৪: ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আর এই সংস্থাটির প্রেসিডেন্টের ক্ষমতা মানুষের ভাবনার বাইরে। সেই প্রেসিডেন্টই যদি চান ৪৮ দলের বিশ্বকাপ তাহলে? হ্যাঁ, ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তাই চাচ্ছেন। সেই প্রস্তাবই তুলেছেন তিনি। আগে তার মুখে ৪০ দেশের বিশ্বকাপের কথা শোনা গিয়েছিল।

৪৬ বছরের ইতালিয়ান ইনফান্তিনো ৪৮ দলের বিশ্বকাপের একটি রূপরেখাও দাঁড় করিয়েছেন। তার ভাবনা হল, ৪৮ দল নিয়ে বিশ্বকাপ শুরু হবে। কিন্তু ১৬টি দল প্রাথমিক পর্ব থেকে বাদ পড়বে। এর পর মূল লড়াইটা হবে বাকি ৩২ দলের মধ্যে। আর এখন যেভাবে বিশ্বকাপ হয় এই দলগুলো সেভাবে লড়ে যাবে গ্রুপ পর্বের পর নক আউট পর্বে।

ইনফান্তিনো নিজে জানিয়েছেন তার এই প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত হবে জানুযারিতে, “সেরা সমাধানের জন্য এটা আইডিয়া। এই মাসে এ নিয়ে আমাদের মধ্য বিতর্ক হবে। ২০১৭র মধ্যে সব ঠিক করে ফেলব আশা করি।” এই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে ফিফার প্রেসিডেন্ট হয়েছেন ইনফান্তিনো। নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে ৪০ দেশ নিয়ে বিশ্বকাপ আযোজনের কথা বলেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *