রংপুর রাইডার্সের পরিচালক ভাবনা
রংপুর রাইডার্সের পরিচালক ভাবনা

রংপুর রাইডার্সের পরিচালক ভাবনা

বিডি নিউজ ৬৪: অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বিপিএলের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সের একজন পরিচালকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, এটা আমার জন্য দারুণ আনন্দের এক ব্যাপার। আমি রংপুরের মেয়ে। নিজের এলাকার প্রতি বাড়তি টান তো থাকবেই। সে ভাবনা থেকে প্রতিবারই রংপুর রাইডার্সের সমর্থন করি। তবে এবার সমর্থন হবে আরো অনেক দায়িত্বের সাথে।

তিনি বললেন, আমাকে প্রথমে এই দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিলো। আমি তখন বললাম ব্র্যান্ড অ্যাম্বাসেডরের আসলে কোনো কাজ থাকে না। বিশেষ করে বাংলাদেশে যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। আমি যদি দলে থাকি তাহলে আমি মাঠ পর্যায় কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই আমি পরিচালকের দায়িত্ব নেই। সকলের সহযোগিতা পেলে ভালো কিছু করতে পারবো বলে আমার বিশ্বাস। আমার ওপর আস্থা রাখার জন্য মিজান ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। এই মুহূর্তে দল গোছানোর কাজ চলছে। এবারে অনেক চমক থাকবে রংপুর রাইডার্সে। এদিকে দলটির আরেকজন পরিচালক নিযুক্ত হয়েছেন নাট্য ও চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *