বিডি নিউজ ৬৪: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বড়দিয়া আড়ং বাজারে নয়ন শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা উপজেলার সুবনকর্দী গ্রামের বাসিন্দা। এরা হচ্ছেন দোকানের মালিক দিলীপ বনিক (৪০) তার ছোট ভাই নয়ন (২২), দোকানের কর্মচারী নন্দন (২২) ও বিষু (২০)। এদের চাঁদপুরের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী তারিক মাহমুদ জানান, নয়ন শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স এর দোকানে থাকা ছোট গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে সেখান থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের মধ্যে নয়নের অবস্থা আশঙ্কাজনক। মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল