ভারত আক্রান্ত হলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে মঙ্গলবার এ কথা জানান মন্ত্রী।
বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করেছে। বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল