বিডি নিউজ ৬৪: কুমিল্লা নগরীর ইপিজেড এলাকা থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও দুটি চাকুসহ এমদাদুল হক চৌধুরী বাবু (২৬) নামে এক যুবককে আটক করেছে কুমিল্লা র্যাব ১১, সিপিসি ২ সদস্যরা।
আজ মঙ্গলবার ভোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে তার সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। কুমিল্লা র্যাব ১১, সিপিসি ২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল