কলাপাড়ায় স্বামী ও প্রথম স্ত্রী-সন্তানদের হাতে গৃহবধূ খুন
কলাপাড়ায় স্বামী ও প্রথম স্ত্রী-সন্তানদের হাতে গৃহবধূ খুন

কলাপাড়ায় স্বামী ও প্রথম স্ত্রী-সন্তানদের হাতে গৃহবধূ খুন

বিডি নিউজ ৬৪: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী, প্রথম স্ত্রী এবং তার সন্তানদের হাতে খুন হয়েছেন কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূ। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাম্পাপুর ইউনিয়নের কানাই মৃধা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে পটুয়াখালী মর্গে পাঠিয়ে দিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা নুর মোহাম্মদ গাজী বাদী হয়ে দুপুরে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, স্ত্রীসহ একাধিক সন্তান থাকা সত্ত্বেও তিন বছর আগে নুর মোহাম্মদ গাজীর মেয়ে কুলসুমকে গোপনে বিয়ে করেন কেফায়েত উল্লাহ। গতকাল রবিবার রাতে শ্বশুরসহ কুলসুমকে খবর দিয়ে কেফায়েত উল্লাহ তার বাড়িতে আসতে বলেন। তিনি তার বাবাকে নিয়ে কেফায়েতের বাড়ির আঙিনায় পৌঁছালে কেফায়েত তার ছেলেদের নিয়ে কুলসুমের ওপর হামলা চালান। বিয়ে পাগলা হিসেবে পরিচিত কেফায়েত উল্লাহ মুন্সী, তার প্রথম স্ত্রী  হালিমা, প্রথম স্ত্রীর ছেলে রাকিবুল এবং নাইম এ হত্যাকাণ্ড ঘটায় বলে নিহত কুলসুমের বাবা নুর মোহাম্মদ গাজী ও মা ফিরোজা বেগমের অভিযোগ।

কলাপাড়া থানা ওসি জি এম শাহ নেওয়াজ বলেন, “রবিবার রাতেই পুলিশ ঘটনাস্থলথেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাবা নুর মোহাম্মদ গাজী বাদী হয়ে কেফায়েত উল্লাহর ছেলে রাকিবুলকে প্রধান আসামি করে। মামলার অন্য আসামিরা হলেন কেফায়েত উল্লাহর স্ত্রী হালিমা বেগম, কেফায়েত উল্লাহ এবং ছেলে নাইম। তবে এখন পর্যন্ত কোনো  আসামি গ্রেপ্তার হয়নি। অভিযান অব্যহত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *