বোনের অভিযোগে মাদকসেবী ভাইয়ের কারাদণ্ড
বোনের অভিযোগে মাদকসেবী ভাইয়ের কারাদণ্ড

বোনের অভিযোগে মাদকসেবী ভাইয়ের কারাদণ্ড

বিডি নিউজ ৬৪: নাটোরের বাগাতিপাড়ায় বোনের অভিযোগে আনোয়ার শাহাদত সাগর (২৬) নামের  মাদকসেবী ভাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ফারজানা খানমের আদালত তাকে এ সাজা দেন। সাগর উপজেলার সোনাপাতিল মহল্লার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সাগর মাদক সেবনের টাকা জোগাড় করতে বাড়ির বিভিন্ন জিনিস ও আসবাবপত্র চুরি করে বিক্রি করতন। এ ছাড়া পরিবারের লোকজনের সঙ্গে অশোভন আচরণ ও জিনিসপত্র ভাঙচুর করায় অতিষ্ঠ হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। পরে আজ সোমবার বোন কানিজ ফাতেমা অভিযোগ করলে পুলিশ বাড়ি থেকে সাগরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *