পাটুরিয়া-দৌলতদিয়ায় কমতে শুরু করেছে গাড়ির চাপ
পাটুরিয়া-দৌলতদিয়ায় কমতে শুরু করেছে গাড়ির চাপ

পাটুরিয়া-দৌলতদিয়ায় কমতে শুরু করেছে গাড়ির চাপ

বিডি নিউজ ৬৪: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে গাড়ির চাপ কমতে শুরু করেছে।  বর্তমানে এ রুটে পারের অপেক্ষায় রয়েছে এখনো অন্তত চার শতাধিক গাড়ি। ফেরি সংকট, ও প্রচণ্ড স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ধীর গতিতে গাড়ি পারাপার হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত উভয় ফেরিঘাট এলাকায় এ অবস্থা দেখা যায়।

পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, দুই ঘাটে প্রায় চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে এর বেশির ভাগই ট্রাক। অগ্রাধিকার ভিত্তিতে বাস পারাপারের কারণে ট্রাকের দীর্ঘ জট তৈরি হয়েছে বলে তিনি জানান। এর আগে রাতে উভয় ঘাটে পারের অপেক্ষায় ছিল ৬ শতাধিক গাড়ি।

দৌলতদিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের মধ্যে পন্টুনে সমস্যা থাকায় চার নম্বর ঘাট বন্ধ রয়েছে। এছাড়াও যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচটি ফেরি মেরামতে রয়েছে। বর্তমানে এ রুটে মোট ১৭টি ফেরির মধ্যে ১১টি ফেরি চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *