এছাড়াও কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলে এ কার্ড বিতরণ শুরু হচ্ছে আজ। নির্বাচন কমিশন (ইসি) প্রায় ১০ কোটি নাগরিককে এই স্মার্ট কার্ড দেবে। পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ নাগরিকের মধ্যে প্রথম জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক ওই পরিচয়পত্র নকল করেছিলো। মেশিন রিডেবল স্মার্টকার্ড এ ধরনের জালিয়াতি প্রতিরোধ করবে। স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুয়া পরিচয়পত্র প্রতিরোধে কার্যকরি স্মার্টকার্ড। এই স্মার্টকার্ড ব্যবহারে চাকরির আবেদন, ভোটার শনাক্তকরণ, ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি, ই-গভর্নেন্স, ই-পাসপোর্ট সেবাসহ ২৫ ধরনের সেবা গ্রহণ করা যাবে। এর বিশেষত্ব হলো, স্মার্টকার্ডটি অনলাইনে ও অফলাইনে দুই ভাবেই ভেরিফিকেশন করা যাবে। এতে নাগরিকের সব তথ্য সংবলিত মাইক্রোচিপস থাকবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল