বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাড়ে ৮ বছর পর ফিরে আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ বোলিং করার পুরস্কার হিসেবে মোশাররফ হোসেন ইংল্যান্ড সিরিজেও দলে জায়গা পেলেন।
আফগানিস্তান সিরিজে কেবল শেষ ওয়ানডে ম্যাচটি খেলার সুযোগ পেয়ে একটি উইকেট নেওয়া শফিউল ইসলামও জায়গা পেয়েছেন। পুরো সিরিজ মাঠের বাইরে বসে থাকা নাসির হোসেনও ধরে রেখেছেন জায়গা।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৭ অক্টোবর সিরিজের প্রথম এবং ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ. অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন রুবেল, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল