আমাকে রিটায়ার করার সুযোগ দিলে সব থেকে বেশি খুশি হব : শেখ হাসিনা
আমাকে রিটায়ার করার সুযোগ দিলে সব থেকে বেশি খুশি হব : শেখ হাসিনা

আমাকে রিটায়ার করার সুযোগ দিলে সব থেকে বেশি খুশি হব : শেখ হাসিনা

বিডি নিউজ ৬৪: আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার তো ৩৫ বছর হয়ে গেছে। আমাকে যদি রিটায়ার করার সুযোগ দেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব।
যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের অভিজ্ঞতা দেশবাসীর সামনে তুলে ধরতে আজ রবিবার সংবাদ সম্মেলনে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসছে ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ৭১তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা কীভাবে দলের সংস্কার করতে চান- সেই প্রশ্ন রাখেন সমকাল সম্পাদক।
উত্তরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, কাউন্সিলর ও ডেলিগেটরা যেভাবে চাইবেন, সেভাবেই সব হবে। আমার তো ৩৫ বছর হয়ে গেছে। আমাকে যদি রিটায়ার করার সুযোগ দেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব।
শেখ হাসিনা লেন, আমি থাকব। দল ছেড়ে তো আমি যাচ্ছি না। যদি নতুন নেতা নির্বাচিত করা হয়, তাহলে সব থেকে বেশি আনন্দিত হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *