বিডি নিউজ ৬৪: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ডাকাতির চেষ্টার সময় চাপাতিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবারের এ ঘটনায় শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, মো. আলম ওরফে শামীম (৩২), মো. মহিউদ্দিন (২৮), হৃদয় (২২), মো. সবুজ (২৭), মো. মিজানুর রহমান (২৯) ও মো. আশরাফুল ইসলাম (২৭)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান জানান, শনিবার মধ্যরাতে শিল্পাঞ্চল থানার এসআই জাহাঙ্গীর আলম পূর্ব নাখালপাড়া এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করার সময় ফনিক্স টাওয়ারের সামনে থেকে ডাকাতির চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি উদ্ধার করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল