বিডি নিউজ ৬৪: ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও ইন্টারনেটে ভিডিও প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ আইচা থানার ওসি হানিফ সিকদার জানান, নজরুলনগর ইউনিয়নের একটি গ্রামে মঙ্গলবার রাতের এ ঘটনায় শুক্রবার মামলা হয়েছে ।
মামলার দুই আসামি হলেন চরমানিকা গ্রামের মো. সবুজ (৩৩) ও মো. রুবেল (২৫)। পুলিশ মঙ্গলবার রাত ২টার দিকে খবর পেয়ে ১৪ বছরের এক কিশোরীকে নজরুলনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি রাস্তার ওপর থেকে উদ্ধার করে। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কিশোরীকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ধর্ষণ ও ইন্টারনেটে ভিডিওচিত্র প্রকাশের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল