রাজধানীতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিডি নিউজ ৬৪: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ছয়টির জায়গায় সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম বাতিলের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

‘সাধারণ ছাত্র সমাজ’ এর ব্যানারে শনিবার সকালে শাহবাগে সমবেত হয়ে পরে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। কর্মসূচি চলাকালে এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সচিবালয়ের পাশের রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেয়। কর্মসূচিতে ভিকারুন নিসা, নটরডেম, হলিক্রস, উইলস লিটল ফ্লাওয়ার, সরকারি নজরুল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা জানায়, আগে পরীক্ষায় ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হতো। নতুন নিয়মে সাতটি প্রশ্নের উত্তর দিকে হবে। ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন‌্য আগে সময় ছিল দুই ঘণ্টা ১০ মিনিট। আর এখন দুই ঘণ্টা ২০ মিনিটের মধ‌্যে সাতটির উত্তর দিতে হবে। অন‌্যদিকে, এমসিকিউ প্রশ্নের নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে। এ নিয়ম বাতিলের জন্য তারা গত ২৬ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছেও দেওয়া হবে।

শিক্ষার্থীরা আরো জানায়, নতুন নিয়ম বাতিল না হলে বা ৪৮ ঘণ্টার মধ‌্যে শিক্ষামন্ত্রী এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনায় না বসলে ৪ অক্টোবর তারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবেন। আগামীকাল রবিবার সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *