বিডি নিউজ ৬৪: ‘বয়স বৈষম্য নিরসন করুন’- এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বেরসকারি সংগঠন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে আজ শনিবার পৌর শহরে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া সদর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আব্দুল করিম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, সমাজসেবা কর্মকর্তা মিজান সালাহউদ্দিন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক ওমেদুল হক, প্রবীণ আব্দুল হামিদ গাজী, মোশারেফ হোসেল, ইলিয়াস আলী প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল