সপরিবারে 'আয়নাবাজি' দেখতে যাচ্ছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
সপরিবারে 'আয়নাবাজি' দেখতে যাচ্ছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

সপরিবারে ‘আয়নাবাজি’ দেখতে যাচ্ছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

বিডি নিউজ ৬৪: সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে। প্রেক্ষাগৃহে ছুটছেন সবাই। ব্যতিক্রম নন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও। সঙ্গে যোগ হয়েছে পরিবারের সদস্যদের উন্মাদনা। তাই আজই সপরিবারে ‘আয়নাবাজি’ উপভোগ করবেন পলক।

সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টায় পরিবার নিয়ে বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সে সরাসরি চলে যাবেন এই ‘ইয়ং গ্লোবাল লিডার’।

আয়নাবাজির মুক্তির প্রতীক্ষায় ছিলেন বহু দর্শক। সম্প্রতি মুক্তি পায় মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্রটি। মুক্তির পরপরই চারদিকে ব্যাপক সাড়া পড়ে। প্রেক্ষাগৃহগুলো হাউজফুল। ছবি দেখে বেরিয়ে সবাই যার যার মতো মতামত দিচ্ছেন।

একযোগে ২০টি হলে মুক্তি পায় ‘আয়নাবাজি’। সিলেটের একটি অডিটোরিয়ামে প্রদর্শনের কথা থাকলেও অনুমোদন না পাওয়ায় পরে বাতিল হয়।

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ও কনটেন্ট ম্যাটারস লিমিটেডের প্রযোজনায় ছবিটি মুক্তি পায়। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, লুৎফর রহমান জর্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *