কারিনা এবার হ্যাকারের কবলে!
কারিনা এবার হ্যাকারের কবলে!

কারিনা এবার হ্যাকারের কবলে!

বিডি নিউজ ৬৪: নবাব পরিবারের বউ কারিনা কাপুর খান এবার হ্যাকারের কবলে। তার অনলাইন ট্যাক্স অ্যকাউন্টে হানা দিয়েছে হ্যাকাররা। এই ঘটনায় মুম্বাই পুলিশের সাইবার সেলে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এই সুপারস্টার অভিনেত্রী।

জানা গেছে, হ্যাকাররা প্রথমেই কারিনার অনলাইন ট্যাক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিয়েছে। ফলে কোনোভাবেই আর লগ ইন করতে পারছিলেন না নায়িকা। প্রথমে অতটা গুরুত্ব না দিলেও পর পর দুদিন একই সমস্যা হওয়ায় সতর্ক হন তিনি। তত্ক্ষণাৎ অভিযোগ জানান।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কারিনার ব্যক্তিগত তথ্য যাতে কেউ চুরি করতে না পারে তার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। গোটা ঘটনায় হতবাক কারিনা অবশ্য প্রকাশ্যে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *