বিডি নিউজ ৬৪: পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যে সব বড় বড় সাইবার হামলা চালানো হয়েছে সবগুলো ওয়েবক্যাম ব্যবহার করে। হামলা গুলো প্রতি সেকেন্ডে এক টেরাবিটের চেয়ে বেশি ডেটা ব্যবহার করা হয়েছে। খবর বিবিসি।
সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান ক্রেবসের ওয়েবসাইটে চালিত সাইবার হামলায় প্রতি সেকেন্ডে ৬২০ গিগাবাইট ডেটা ব্যবহার করেছিল হ্যাকাররা। বটনেট ব্যবহার করে ওয়েবক্যামের মত ডিভাইস হ্যাক করে এবারের হামলায় চালানো হয়েছে বলে, জানিয়েছে ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান ওভিএচ। এর আগের হামলাটিও একই বটনেট দিয়ে চালনো হয়েছিল কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এই দুটি হামলাই তথাগত ‘ডিনায়াল অফ সার্ভিস’ নামের হামলা হিসেবে পরিচিত।
এ ধরনের প্রক্রিয়ায় বিশাল আকারের ডেটা দিয়ে হামলা চালানো হয়ে থাকে। নিরাপত্তা সংস্থা ‘সিমেনটেক’-এর এক প্রতিবেদনে জানানো হয়, টিভি, হোম সিকিউরিটি সিস্টেম এবং ওয়েবক্যামের মতো অসুরক্ষিত স্মার্ট ডিভাইসে সাইবার ক্রিমিনালদের নজর পড়েছ। সিমেনটেক নরটন বিভাগের নিক শ’ বলেন, “বড় ধরনের হামলা চালাতে সাইবার অপরাধীরা সস্তা জিনিস ব্যবহার করতেই আগ্রহী। আমাদের ডিভাইস হ্যাক করে তারা বড় আকারের ওয়েব গ্রাহককে বিপদে ফেলে। এগুলো হ্যাক করা সহজ কারণ এতে নিরাপত্তার ঘাটতি রয়েছে।”
ওভিএইচ প্রতিষ্ঠাতা অক্টেভ ক্লাবা এই হামলা বিষয়ে নিয়মিতভাবে টুইটে জানান ১৪৫০০০ এরও বেশি ডিভাইস কানেক্ট করা হয়েছে বটনেটে। তার সর্বশেষ টুইট অনুযায়ী “শেষের ৪৮ ঘন্টায় ১৫৬৫৪টি নতুন সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল