মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

বিডি নিউজ ৬৪: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদের ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর বিএনপি। আজ শনিবার সকালে নয়াপল্টন ভাসানী ভবনে মহানগর বিএনপির যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২ অক্টোবর মহানগরীরর সব থানায় থানায় বিক্ষোভ মিছিল এবং ৩ অক্টোবর সমাবেশ করা হবে। মির্জা আব্বাস বলেন, নিষ্ঠুরতা ও পৈষাসিকতা একমন পর্যায়ে চলে গেছে যে, দলীয় নেতাকর্মীদের বাসা থেকে ধরে নিয়ে আসা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না।

সব নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস আরও বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, আবদুস সালাম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *