গর্ভবতী নারীর যা বেশি বেশি দরকার
গর্ভবতী নারীর যা বেশি বেশি দরকার

গর্ভবতী নারীর যা বেশি বেশি দরকার

বিডি নিউজ ৬৪: গর্ভাবস্থা প্রত্যেক নারীর এমন এক সফর যেখানে একমাত্র তাকেই সজাগ থাকতে হয়। চারপাশে সবাই থাকলেও হবু মায়ের পেরেশানিটা অন্য কেউ ভাগ করতে পারেন না। এ সময় অনেক দিক থেকে বাড়তি সাবধানতা দরকার। আর গর্ভবতীর কিছু জিনিস অনেক বেশি বেশি প্রয়োজন। এর সম্পর্কে ধারণ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

১. ঘুম : গর্ভাধারণের প্রথম তিন মাসে খুব খারাপ লাগতে পারে। খুব অস্থিরবোধ হয়। এ সময়টা বাড়তি বিশ্রাম প্রয়োজন। তাই গর্ভবতীর বেশি বেশি ঘুম দরকার।

২. ক্যালসিয়াম : গর্ভের শিশুর সুষ্ঠু বৃদ্ধিতে ক্যালসিয়াম দরকার। তাই হবু মা যেন বেশি বেশি ক্যালসিয়াম খান সেদিকে খেয়াল রাখতে হবে। যথেষ্ট ক্যালসিয়াম না খেলে তা হাড়ে বিরূপ প্রভাব সৃষ্টি করবে। এতে অস্টেয়পরোসিসের মতো সমস্যাও দেখা দিতে পারে।

৩. চাপমুক্ত থাকা : গর্ভধারণের পর মায়ের বিষণ্নতা ভর করে। তাই তার মানসিক চাপ দূর করা জরুরি হয়ে পড়ে। তাকে নিশ্চিন্ত করতে এবং আনন্দ দিতে তাই কিছু না কিছু করা উচিত।

৪. পানি : প্রচুর পানি খেতে হবে। ইনস্টিটিউট অব মেডিসিনের গবেষণায় বলা হয়, গর্ভবতী নারীকে যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। এতে সুস্থতা বোধ করবে সে। অবসাদও মারাত্মক পর্যায়ে যাবে না।

৫. ক্যালোরি : গর্ভাবস্থা মানেই কিন্তু বেশি পরিমাণে খাবার গ্রহণ নয়। অনেকেই এই ভুল করেন। আসলে এ সময়টাতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। যথেষ্ট পরিমাণ ক্যালোরি গ্রহণ করাটাই জরুরি কাজ।

৬. পুষ্টি : গর্ভাবস্থার প্রথম দিকে ক্যালসিয়াম অতি জরুরি উপাদান। এ ছাড়াও যথেষ্ট আয়রন, ভিটামিন ডি এবং আয়োডিন থাকতে হবে খাবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *