মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ৪ জলদস্যু আটক
মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ৪ জলদস্যু আটক

মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ৪ জলদস্যু আটক

বিডি নিউজ ৬৪: ভোলার মেঘনা নদীতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে জলদস্যু সম্প্রাট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ চার জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি এলএমজি ও ৫টি  দেশীয় অস্ত্রসহ একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। এরা হলেন- জাহাঙ্গীর (৪০)  জয়নাল (৪৫) ,গিয়াস (৪২) বাবুল (৫০)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এস এম সেলিম জাহাঙ্গীর জানান, মেঘনার জলদস্যু সম্প্রাট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর মাঝের চর এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে জাহাঙ্গীরসহ চার জলদস্যুকে আটক করেছে। এরা হলেন, জাহাঙ্গীর আলম (৪৩), বাবুল (৫০), গিয়াস (৪২) ও জয়নঅল (৪৫)। আটককৃত জলদস্যু ও অস্ত্র ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *